Your Song Chords & Lyrics Database

search

Ei Muhurte - Moheener Ghoraguli (মহীনের ঘোড়াগুলি) Chords

Chords: Em, C, Bm, Am, B, D

More chords by Moheener Ghoraguli (মহীনের ঘোড়াগুলি)

Genre: bangla, classical, folk


[Verse 1]
Em
এই মুহূর্তে
C Em
ভীত মানুষের ভিড়ে বাস ভূমি অস্থির এই মুহূর্তে
C Em
কাঁটা তার পেরিয়ে, প্রহরা এড়িয়ে এই মুহূর্তে
C Em
দলে দলে হেঁটে যায় বিদেশের সীমানায় এই মুহূর্তে
C Em
নতুন ঠিকানা চাই যেখানে সবার ঠাই এই মুহূর্তে
Bm
এই মুহূর্তে, কোন অলিখিত শর্তে
Bm Am
গোপনে গোপনে চলে লেন-দেন বিকি-কিনি যতো মারণাস্ত্র
Bm
এই মুহূর্তে, কোন ভাঙ্গা দেশ জুড়তে
Bm Am
দুঃখী মানুষের শোকে কন্সার্ট এ গান গায় কতো মায়েস্ত্রো
Em B
ও----------------------------------হো--------

[Chorus]
Em Am
পারিনা পারিনা কেনো বুঝতে,
B Em
একি প্রপঞ্চ মায়া
Am D
এ বিশ্ব রূপ দেখে চুপ করে থাকি যদি
C B
আমি নেহাৎই বেহায়া

[Verse 2]
Em
এই মুহূর্তে
C Em
তৃতীয় বিশ্ব জুড়ে মন্বন্তর বাড়ে এই মুহূর্তে
C Em
খরা আর বন্যা, শিশুদের কান্না এই মূহুর্তে
C Em
জীবনধারণে গ্লানি, শুধু মিছে হয়রানি এই মূহুর্তে
C Em
বুকের গভীরে ক্ষত ছড়িয়ে ইতস্ততঃ এই মূহুর্তে
Bm
এই মূহুর্তে, কারো কোনো স্বার্থে
Bm Am
চিরহরিতের বন ফিকে হয় মহীরুহ পতনের শব্দ
Bm
এই মুহূর্তে, অধিকার কাড়তে
Bm Am
অনেক আশার কথা বলেছিলো যারা আজ সকলেই স্তব্ধ
Em B
ও----------------------------------হো--------

[Chorus]
Em Am
পারিনা পারিনা কেনো বুঝতে,
B Em
একি প্রপঞ্চ মায়া
Am D
এ বিশ্ব রূপ দেখে চুপ করে থাকি যদি
C B
আমি নেহাৎই বেহায়া

More Moheener Ghoraguli (মহীনের ঘোড়াগুলি) Songs

ChordRoom - Free Guitar & Piano Chords