🎹 Chordroom

Your Song Chords & Lyrics Database

Nei - Metrical Chords

Chords: G, Em, C, D, Bm

More chords by Metrical

Genre: techno, electronic, experimental


[Intro]
G Em
কোন এক রাতের গভীর নি:শ্বাসে
C D
দিশেহারা মন পালায় বহুদূর
G Em
কোন এক অযাচিত অবিশ্বাসে
C D
আঁধারে ঘিরে আমায় রাতদুপুর

[Verse]
G Em
তুমি এখন ভীষণ সুখে ব্যস্ত খুব
C D
বোকা সব অজুহাতে স্বার্থপর
G Em
কে ভেবেছিলো হঠাৎ তৃতীয় কোন ছায়ায়
C D
চুরি হবে আমাদের সূর্য্যটা, আসবে ঝড়
G Bm
বোবা চোখে নির্বাসন
Em C
বড় ক্লান্ত আমি এখন
Em C D
একলা টেনে যাওয়া এ বাঁধনে
G Em
আমি রোজ রাতেই স্মৃতির পথে উধাও
C D
মেঘ ভাঙ্গে বুকের ভেতর কোথাও
G Em
যদি ঘোর কাটে, জেনে যাবে নিমেষেই
C
আমাদের জীবনে -
D
আমি নেই!

[Verse]
G Em
চোরাবালি বিষাদ ছুঁয়েছে এই আমায়
C D
পরাজিত ক্ষণ বোঝে সবই শেষ
G Em
ছিঁড়ে গেছে সূতোর শেষের প্রান্তটাও
C D
রয়ে গেছি আমরাই, যেন পুরনো অভ্যেস
G Bm
আজ বোবা ঠোঁটে ক্ষোভ ভীষণ
Em C
বড় ক্লান্ত আমি এখন
Em C D
একলা টেনে যাওয়া এ বাঁধনে
G Em
আমি রোজ রাতেই স্মৃতির পথে উধাও
C D
মেঘ ভাঙ্গে বুকের ভেতর কোথাও
G Em
যদি ঘোর কাটে, জেনে যাবে নিমেষেই
C
আমাদের জীবনে -
D
আমি নেই!

[Outro]
G Bm
বোবা চোখে কষ্ট ভীষণ

More Metrical Songs

ChordRoom - Free Guitar & Piano Chords