Jeremir Behala - Anjan Dutt Chords
Chords: Dm, Gm, A7, Bb, D, G, A
More chords by Anjan Dutt
Genre: indie rock, bengali, soul
[Verse 1]
Dm Gm
চুপি চুপি রাত নেমে এলে পরে ভাঙা জানালার শার্সিটা খুলে যায়
Dm A7
কালি ঝুলি মাখা ঘরটায় কে যেন আবার হেঁটে চলে খালি পায়
Bb A7 Dm
মাঝে মাঝে লোডশেডিংয়ের রাতে বেজে ওঠে জেরেমির বেহালা
Dm Gm
পাড়াপড়শিরা সব্বাই জানে আসে যায় সেই কালো সাহেবের ভূত নাকি প্রেত
Dm A7
মরে গিয়ে বুড়ো হয়নি শান্ত কে জানে কেন কিসের আক্ষেপ
Bb A7 Dm
তাই মাঝে মাঝে লোডশেডিংয়ের রাতে ফিরে ফিরে আসে বেহালার মাস্টার
[Chorus]
Dm A7 Dm
লা লালালা লালালা লালা লালালালালালা লা লালালা লালালা
[Verse 2]
D G
একদিন এই ঘরময় কত নিছক ছেলেমানুষি আড্ডা
D A
উঠতো বেজে একসাথে কত কচি হাতের আনকোড়া সোনাটা
D G
হারানো সে সুর শুনতে চাইলে বাজাতে চাইলে মনের বেহালাটা
Bb A7 Dm
চলে এসো তুমি রডনস্ট্রিটের কালি ঝুলি মাখা পোড়ো বাড়িটায়
[Chorus]
Dm A7 Dm
লা লালালা লালালা লালা লালালালালালা লা লালালা লালালা
[Verse 3]
Dm Gm
লোভী প্রোমোটার হাঁসফাস করে, পায়নি খুঁজে বাড়িটার দলিল
Dm A7
কে জানে কবে কার নামে হয়ে গেছে মর্ডগেজ অসহায় উকিল
Bb A7 Dm
বানানো শুনানি কত হয়ে গেল তবু বেড়ে চলে দেয়ালের আগাছা
Dm Gm
বখাটে ছোকরা ঠাট্টা তামাশা কত নিষিদ্ধ সাট্টার নেশা চলে
Dm A7
তবু সাহস করেনি কেউ এখনও গেট টপকাতে লোডশেডিং হলে
Bb A7 Dm
শুধু দূর থেকে শুনে যায় সব্বাই বুড়ো জেরেমির বেহালা
[Chorus]
Dm A7 Dm
লা লালালা লালালা লালা লালালালালালা লা লালালা লালালা
[Verse 4]
D G
কে জানে কবে ভেঙে দিয়ে এই রঙিন শার্সি পুরনো কড়িকাঠ
D A
বসবে বাজার ব্যাংক নিয়ন আলোয় দোকানপাট জমজমাট
D G
তবু মন বলে চলে যাবেনা ফুরিয়ে কোনোদিন পুরনো কলকাতা
Bb A7 Dm
অলিগলি তুমি কান পেতে দেখো শুনতে পাবে জেরেমির বেহালা
[Chorus]
More Anjan Dutt Songs
ChordRoom - Free Guitar & Piano Chords