Anjan Dutt - Digama ডিগামা () Chords
Chords: Chords, Album, E, E7, A, B7
More chords by Digama ডিগামা ()
Genre: rock, indie, bengali
Chords by : D.D.Sayan
Song : Digama(ডিগামা)
Vocal, Lyrics, Tune : Anjan Dutta
Album : Anakdin Por
Publisher : Cozmik Harmony
URL : https://youtu.be/cN2Aw1BTHZA?si=_khBhVLie4wBDRRk
[Intro]
E E E7 E7
E7 E E
[Verse 1]
E
নিউমার্কেটের একটা দোকানের সামনে দাঁড়িয়ে একটা লোক
E A
কেঁদে ফেলে হঠাৎ, কেঁদে ফেলে সে, ভিজে যায় তার দুই চোখ
A E
ভুলে গিয়েছিলো সে, হারিয়ে গেছে তার ছেলেবেলার মার্কেট
B7 A E
বন্ধ হয়ে গেছে, বন্ধ দোকান, ডি গামা সাহেবের কেক
E
একটা যুগ ধরে কত - কত পেস্ট্রি, কত প্যাটি-পাউরুটির গন্ধ
E A
একটা সংখ্যালঘু ঐতিহ্য আমার শহরে দুম করে বন্ধ
A E
একটা গোটা গোয়ান বংশের ভালোবাসা হঠাৎ হয়ে গেল শেষ
B7 A E
বন্ধ হয়ে গেছে, বন্ধ দোকান, ডি গামা সাহেবের কেক
[Bridge]
E7
আপনারা হয়তো বলবেন
E7
বুড়ো বয়সে আর গান পেলেন না, দাদা?
E7
শেষমেশ কেক-পাউরুটি নিয়ে গান!
E7
হাহাহা হাহা
E7
হাহাহা হাহা হাহাহা
E7
হাহাহাহাহা
[Verse 2]
E
একটা কেকের দোকান নিয়ে একটা গান লিখে ভরবে না কারো পেট
E A
জানি অনেক নতুন দোকান বসে গেছে, রঙচঙে ক্যাফে, কফি, চকলেট
A E
তবু হয়তোবা কারো মনে পড়ে যেতে পারে কোনো ফেলে আসা বড়দিন
B7 A E
একটা সাদামাটা বাক্স ভরা সুগন্ধ, ডি গামা সাহেবের ঋণ
E7
কলকাতা আজ একটা মেগাসিটি হবে, পণ করেছে সরকার
E A
বড়সড় হয়ে যাবে রাস্তাঘাট, বড় বড় সব হওয়া দরকার
A E
তাই ছোটখাটোদের জায়গা কমে যাবে, এটা বিশ্বায়নের বাজার
B7 A E
ছোট ছোট মানুষের ছোট ছোট আশা, কে রাখে খবর বলো তার?
E
কী বলো, গিটার?
ChordRoom - Free Guitar & Piano Chords