Nirjon Obhoyaronno - Monosoroni Chords
Chords: Am, E, F, Dm, G, C
More chords by Monosoroni
Genre: bangla, folk, classical
[Intro]
Am E Am E
[Verse 1]
Am E
আমি আর এক মাকড়সা এই ঘরে থাকি
Am E
দু'জনে মিলে স্বপ্নের জাল বুনে যাই
Am E
দেহের গুহায় ওড়ে মায়ার পাখি
Am E
চোখের দেয়ালে কাঁপে খাঁচার ছায়া
F Dm
সারারাত শিয়রে জ্বলে মোমের আগুন
G C E Am
গলে গলে জড়ো হই আবার পোড়ার আশায়
F Dm
স্বপ্নের আকাশে ওড়ে জাতিস্মর শকুন
G C E Am
মায়ার পৃথিবীর তন্তু ছেড়ে হৃদয়ের আভায়
[Chorus]
Dm G C E Am
পৃথিবী ছুটে চলে ভীষণ ভুল পথে
Dm G C E Am
ফিরতে বললেও জানি ফিরবে না সে
Dm G C E Am
আকাশের পরিত্রাণ সে তো নীলের নির্জনে
Dm G E
কালোছড়ি হাতে অন্ধরা হাঁটে মহাকালের চোরাপথে
Am E Am E
[Verse 2]
Am E
চোখের উপর সূর্যের আলো যেন বর্শার ফলক
Am E
আঁধারেই থাকি দেখে দেখে তারার পতন
Am E
গুহার দেয়ালে কাঁদে রূপের নোলক
Am E
প্রতারক আয়না তাকে করে না আপন
F Dm
কেউ আসে না কাউকে নিমন্ত্রণ করিনি
G C E Am
গভীর রাতে আসে শুধু কোন পুরাণকালের মানবী
F Dm
নির্জনতা করে না প্রতারণা যা করেছ তোমরা
G C E Am
আঁধারে আলোর জাল বোনে চাঁদ গভীরে খুব একাকী
[Chorus]
Dm G C E Am
পৃথিবী ছুটে চলে ভীষণ ভুল পথে
Dm G C E Am
ফিরতে বললেও জানি ফিরবে না সে
Dm G C E Am
আকাশের পরিত্রাণ সে তো নীলের নির্জনে
Dm G E
কালোছড়ি হাতে অন্ধরা হাঁটে মহাকালের চোরাপথে
Am E Am E
[Verse]
More Monosoroni Songs
ChordRoom - Free Guitar & Piano Chords